ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৭ এএম

‘মৃত্যু ছাড়া নির্বাচন থেকে সরানো যাবে না’, বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু

‘মৃত্যু ছাড়া নির্বাচন থেকে সরানো যাবে না’, বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু

মফস্বল ডেস্ক : চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ এবং ‘আমার মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ -নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন দৃঢ় বক্তব্য দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেছেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দিনভর গণসংযোগ করেন খোকন। গণসংযোগকালে খোকন শেষ পর্যন্ত নির্বাচনে বহাল থাকবেন কি না- এমন গুঞ্জনের মুখে তিনি প্রার্থিতার বিষয়ে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, কেবল মৃত্যু ছাড়া আর কোনো কিছুই তাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।

গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়ি ফেরেন সাইফুল ইসলাম খোকন। রাত ১২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান বিএনপি নেতা খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মৃত্যু ছাড়া নির্বাচন থেকে সরানো যাবে না’, বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েদের হ্যাটট্রিক জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ

কুমিল্লায় বাস খাদে পড়ে আহত ২০ শিক্ষার্থী

আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান 

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক