প্রথম ব্যালন ডি’অরের স্বপ্ন দেখছেন এমবাপ্পে
বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েছেন। এবার সেই সাফল্যের সঙ্গে প্রথম ব্যালন ডি’অরটিও যোগ করতে চান কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার মনে হচ্ছে, পুরস্কারটি জেতার ভালো সুযোগ আছে তার। নিজের সামর্থ্য নিয়েও সংশয় নেই, নিজেকেই বিশ্বের সেরা ফুটবলার মনে করেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্যক্তিগত এই পুরস্কার নিয়ে কথা বলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
এমবাপ্পে বলেন, ‘আমার মনে হয়, ব্যালন ডি’অর জেতার জন্য বছরটা ভালো হতে পারে। তবে ভোট দেবেন সাংবাদিকেরা।’
নিজেকে বিশ্বসেরা মনে করেন কি না, সেই প্রশ্নেও আত্মবিশ্বাসী ছিলেন এমবাপ্পে। জানিয়েছেন, তিনি সব সময়ই নিজেকে সেরা ভাবেন। তবে এটি তার ব্যক্তিগত মত। অন্যরা ভিন্নভাবে ভাবতেই পারেন, সবাইকে তার সঙ্গে একমত হতে হবে না।
এবারের বিশ্বকাপে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন এমবাপ্পে। বিশ্বকাপে তার মোট গোল এখন ২২, টুর্নামেন্টের ইতিহাসে যা সর্বোচ্চ। যদিও তার দল ফ্রান্সকে চতুর্থ হয়ে আসর শেষ করতে হয়েছে।
আরও পড়ুনব্যালন ডি’অর নিয়ে মানুষের আগ্রহও টের পাচ্ছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এমবাপ্পে জানিয়েছেন, রাস্তায় দেখা হলে অনেকেই তার সঙ্গে পুরস্কারটি নিয়ে কথা বলেন। বিশ্বের বড় ক্লাবের হয়ে খেললে দলীয় ও ব্যক্তিগত সাফল্যের প্রত্যাশা থাকবে, সেটিকেও স্বাভাবিক মনে করেন তিনি।
ব্যক্তিগত গোলের হিসাবে সাফল্য পেলেও রিয়ালের হয়ে বড় শিরোপার অপেক্ষা কাটেনি এমবাপ্পের। ২০২৪ সালে মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে প্রচুর গোল করেছেন, কিন্তু ক্লাবের বড় সাফল্যে সেই পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি।
ইন্টারের বিপক্ষে ম্যাচ দিয়ে এবার নতুন চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে রিয়াল। ঘরের মাঠ বার্নাব্যুতে শুরুটাকে বাড়তি প্রেরণা হিসেবে দেখছেন এমবাপ্পে। ব্যক্তিগত পুরস্কারের আলোচনার মধ্যেই তাঁর সামনে এখন দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ
মন্তব্য করুন

_medium_1788774082.jpg)
_medium_1788773321.jpg)
_medium_1788771081.jpg)
_medium_1788770479.jpg)
_medium_1788767729.jpg)



