ইরান যুদ্ধের কারণে ‘পাগল রাজা’ উপাধি পেলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ট্রাম্প প্রণালি রাখার কথিত উদ্যোগে কড়া সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন উদ্যোগ নেওয়ায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বলে সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স। তার মতে, হরমুজের নাম না বদলে ট্রাম্পের উচিত ইরান যুদ্ধ বন্ধে মনোযোগ দেওয়া।
স্যান্ডার্সের দাবি, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং এর অর্থনৈতিক প্রভাব সাধারণ মার্কিন নাগরিকদের ওপর পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ট্রাম্পকে উদ্দেশ্য করে স্যান্ডার্স বলেন, ‘আপনি প্রেসিডেন্ট, কোনো পাগল রাজা নন। সেভাবেই আচরণ করুন।’
আরও পড়ুনস্যান্ডার্সের এই মন্তব্যের পেছনে যুক্তরাজ্যের রাজা তৃতীয় জর্জের ঐতিহাসিক প্রসঙ্গ রয়েছে। মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকান উপনিবেশগুলোকে নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক মাত্রায় সামরিক শক্তি ব্যবহার করেন। এ কারণে যুক্তরাষ্ট্রে ‘ম্যাড কিং’ হিসেবে পরিচিতি পান রাজা তৃতীয় জর্জ। স্যান্ডার্সের ইঙ্গিত দেন-যুদ্ধ, হুমকি ও ক্ষমতার প্রদর্শন বাদ দিয়ে ট্রাম্পের উচিত কূটনীতি ও রাজনৈতিক সমাধানে মনোযোগ দেওয়া।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1788592457.jpg)
_medium_1788591099.jpg)
_medium_1788582370.jpg)



_medium_1788593503.jpg)
_medium_1788586412.jpg)
_medium_1788592818.jpg)