রিয়াদকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোট
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী। প্রায় কাছাকাছি সময়ে সৌদি’র পূর্বাঞ্চলীয় প্রদেশ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজারানে দু’টি বিস্ফোরকবাহী ড্রোনও নিক্ষেপ করেছে তারা। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে সেই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উভয়কেই ধ্বংস করেছে সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট। আজ শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ঘটেছে এ ঘটনা।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং একটি ড্রোন প্রতিহত করেছে। ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের তরফ থেকে সীমান্ত পেরিয়ে হামলার তীব্রতা বৃদ্ধির মধ্যেই এ ঘটনা ঘটল। ফরাসি বার্তাসংস্থা এএফপি এবং সৌদি দৈনিক আরব নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ভোর ৪টার কিছু পরে, সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী তাদের ‘আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে সতর্কবার্তা জারি করে। বার্তায় রিয়াদ, নাজরান এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াদি আল-দাওয়াসিরে আকাশপথে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করা হয়। সতর্কবার্তা জারির কয়েক মিনিট পরই রাজধানী রিয়াদে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আরও পড়ুনশনিবারের এক্সপোস্টে সৌদি-ইয়েমেন জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি বলেছেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের রিয়াদ অভিমুখে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর আগে এক পোস্টে ব্রিগেডিয়ার আল-মালকি বলেছিলেন, পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। সূত্র : এএফপি, আরব নিউজ
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1792833204.jpg)
_medium_1792829857.jpg)
_medium_1792828652.jpg)
_medium_1792826745.jpg)
_medium_1792826301.jpg)
_medium_1792818804.jpg)
_medium_1792834081.jpg)
_medium_1792833839.jpg)