ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০৩:২৪ পিএম

ফ্লিকের বিকল্প খুঁজে পেয়েছে বার্সেলোনা

ফ্লিকের বিকল্প খুঁজে পেয়েছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : হান্সি ফ্লিকের অধীনে ভালোই করছে বার্সেলোনা। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে ইতোমধ্যেই তার বিকল্প ভাবতে শুরু করেছে ক্লাবটির বোর্ড। দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবে সেস ফ্যাব্রেগাসকে পছন্দের তালিকার শীর্ষে রেখেছে ক্লাবটি। 

ইতালির ক্লাব কোমোর হয়ে স্প্যানিশ এই কোচের সাফল্য ও আক্রমণাত্মক ফুটবল দর্শন বার্সেলোনার কর্তাদের নজর কেড়েছে। গত মৌসুমে ফ্যাব্রেগাসের অধীনে সিরিআ'তে সেরা চারে জায়গা করে নিয়ে চমক দেখায় কোমো। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে কেমো। 

ফ্যাব্রেগাসের সাফল্যে শুধু ফলাফলই নয়, কোমোর খেলার ধরনও আলোচনায় এসেছে।  ইউরোপের অন্যতম আকর্ষণীয় ও আক্রমণাত্মক ফুটবল খেলছে দলটি। আর এই দর্শন বার্সেলোনার নিজস্ব ফুটবল-ঐতিহ্যের সঙ্গে মানানসই বলেই মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। 

আরও পড়ুন

ফিচাজেসের এক প্রতিবেদনে, দিয়ারিও স্পোর্তের বরাত দিয়ে বলা হয়েছে, ফ্লিকের দীর্ঘমেয়াদি উত্তরসূরি খুঁজতে গিয়ে ফ্যাব্রেগাসকে সবচেয়ে এগিয়ে রাখছে বার্সেলোনা। প্রতিবেদনে বলা হয়েছে, ‘বার্সেলোনার কোচ হওয়ার জন্য বিবেচনায় থাকা নামগুলোর মধ্যে সেস ফ্যাব্রেগাস সবার ওপরে। তিনি ক্লাবটিকে ভালোভাবে চেনেন এবং এমন একটি খেলার ধরন বাস্তবায়ন করেছেন, যা বার্সেলোনার সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়।’ 

খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় কাটানো সময়ের অভিজ্ঞতা রয়েছে ফ্যাব্রেগাসের। ফলে ক্লাবটির সংস্কৃতি ও খেলার দর্শন সম্পর্কে তার ধারণাও ভালো। তবে ফ্লিকের ভবিষ্যৎ কিংবা কোচ পরিবর্তনের বিষয়ে বার্সেলোনার আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা প্রতিবেদনে জানানো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্লিকের বিকল্প খুঁজে পেয়েছে বার্সেলোনা

১

নিজের পা নিজেই কেটে ড্রোনে ঝুলে মৃত্যুপুরী থেকে ফিরলেন ইউক্রেনীয় সেনা

২

সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের সুতা গুদামের আগুন

৩

ওয়েলসকে রুখে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

৪

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর হচ্ছে সরকার

৫

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছিলাম, তবু নোবেল পেলাম না : ট্রাম্প

৬