ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০১:১৫ পিএম

টিকিট ছাড়াই বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

টিকিট ছাড়াই বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে শুক্রবার (২৩ অক্টোবর) এ কথা জানানো হয়েছে।

বিসিবি জানিয়েছে, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের খেলা টিকিট ছাড়াই উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে দেখতে পারবেন দর্শকরা। টেস্টের পাঁচ দিনই বিনামূল্যে খেলা দেখা যাবে। তবে গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি বা হসপিটালিটি এলাকায় বসে খেলা দেখতে টিকিট লাগবে।

দুই ম্যাচের টেস্ট খেলতে গত ১৮ অক্টোবর ঢাকা পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০ ও ২১ অক্টোবর অনুশীলন করে ক্যারিবিয়রা। বিসিবি একাদশের বিরুদ্ধে আজ দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজকে সামনে ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর অনুশীলন করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দল। 

আরও পড়ুন

২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

মিরপুর টেস্ট শেষে দ্বিতীয় ম্যাচের জন্য ২ নভেম্বর ঢাকা থেকে সিলেট যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দল। ৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৬ ম্যাচে ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। ১২ ম্যাচে ২০ দশমিক ৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকিট ছাড়াই বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

১

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পাঁচদিন বজ্রসহ বৃষ্টির আভাস

২

নাটোরের সিংড়ায় পৃথক ঘটনায় নারী ও পুরুষের মৃত্যু

৩

রোনালদোর গোলে জয় আল নাসরেরর

৪

এবার গাজীপুরে সুতার গুদামে আগুন

৫

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

৬