হানি ট্র্যাপের ফাঁদে ট্রাভেল এজেন্সি মালিক, নারীসহ ৪ সদস্য গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ট্রাভেল এজেন্সির মালিকের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে- তিনজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু।
গ্রেপ্তাররা হলেন-সোহানা (৩৫), সুমন (৪০) ও ছাব্বির আহম্মেদ (৩৫)। এ ঘটনায় জড়িত শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানান।
আরও পড়ুনতিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তাররা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের মাধ্যমে ওই ট্রাভেল এজেন্সি মালিককে ফাঁদে ফেলেন। পরে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে পরিবারের সদস্যদের দেখানোর ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে মোট পাঁচ লাখ টাকা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, গত ৩১ আগস্ট পাসপোর্ট ও ওমরাহ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা বলে ওই ব্যক্তিকে আহম্মেদনগরের একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে সোহানা কৌশলে তাকে শয়নকক্ষে নিয়ে যান। পরে অন্যরা সেখানে প্রবেশ করে তাকে মারধর এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর এসব ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1788442937.jpg)

