রংপুরে আইনশৃঙ্খলা,দুর্নীতি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে কর্মশালা অনুষ্ঠিত
রংপুর জেলা প্রতিনিধি: আইনশৃঙ্খলা উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জাধীন সার্কেল অফিসের অ্যাডিশনাল এসপি ও এএসপিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের আয়োজনে গত বুধবার দুপুরে বিভাগীয় সদর দপ্তর রংপুরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। রংপুর রেঞ্জ ডিআইজি কর্মজীবনে দায়িত্ব পালনকালীন বাস্তব অভিজ্ঞতা বিনিময়সহ উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণকারী কর্মকর্তাদের দিকনির্দেশনা মূলক ব্রিফিং প্রদান করেন। এসময় তিনি সকল সার্কেল অ্যডিশনাল এসপি ও এএসপিগণকে আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন ও মাদক নিয়ন্ত্রণে তদারকি বাড়াতে বিভিন্ন দিক-নির্দেশনা দেন। রেঞ্জ পুলিশের সেবার মান বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তাদেরকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কর্মশালাটি সম্পন্ন হয়।
ওয়ার্কশপে আরআরএফ রংপুরের কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মো: আব্দুর রাজ্জাকসহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপারগণ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
 (1)_medium_1788451993.jpg)

_medium_1788450880.jpg)




