ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৪২ পিএম

বিএনপির দীর্ঘ আন্দোলনের ভিত্তিতেই জুলাই বিপ্লব সফল হয়েছে : রিজভী

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

একদিনে বা হঠাৎ করে কোনো বিপ্লব সংঘটিত হয় না। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ভিত্তির ওপর দাঁড়িয়েই জুলাইয়ের ছাত্র-জনতার রক্তঝরা গণঅভ্যুত্থান চূড়ান্ত রূপ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফর্ম ও চারটি বুকলেটের উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারে খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির নিরবচ্ছিন্ন আন্দোলন-সংগ্রামের ভিত্তি ছিল বলেই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। 

বিএনপির নেতাকর্মীদের ত্যাগের ইতিহাস তুলে ধরে রিজভী আহমেদ বলেন, গত দেড় দশকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম-খুন, মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাদের ত্যাগের পথ ধরেই সমাজে বৃহৎ আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে। সর্বস্তরের মানুষের গণজাগরণ সৃষ্টি সম্ভব হয়েছে।

আরও পড়ুন

ছাত্র রাজনীতিকে আধুনিক ও গণমুখী করার আহবান জানিয়ে রিজভী আহমেদ বলেন, শিক্ষার সঙ্গে আধুনিক প্রযুক্তির সঠিক মেলবন্ধন ঘটাতে হবে। ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফর্ম দেশ ও বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি এবং শিক্ষার্থীদের রাজনৈতিক শিক্ষার মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ছাত্রদলের অফিসিয়াল ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এতে সাংগঠনিক কর্মসূচির ইভেন্ট ম্যাপ, বিভিন্ন ইউনিটের পরিচিতি, প্রেস রিলিজ ও শিক্ষার্থীদের মতামত জানানোর সুযোগ রাখা হয়েছে।

অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে ২ টেকনোলজিস্ট : কার্যক্রম ব্যাহত

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১

বাংলাদেশের রাজনীতিতে নতুন কীট নাসীরুদ্দীন পাটওয়ারী : ছাত্রদল নেতা বাসিত

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার