ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২১ পিএম

সংসদে মির্জা আব্বাস, স্বাগত জানালেন স্পিকার 

সংসদে মির্জা আব্বাস, স্বাগত জানালেন স্পিকার 

জাতীয় সংসদে অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির নেতা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটের পর হুইলচেয়ারে করে সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি।

চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাসচিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আমরা তাঁকে স্বাগত জানাই।’

স্পিকারের এ বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান।

আরও পড়ুন

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

গতকাল বুধবার রাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা আব্বাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১

বাংলাদেশের রাজনীতিতে নতুন কীট নাসীরুদ্দীন পাটওয়ারী : ছাত্রদল নেতা বাসিত

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার 

গাইবান্ধার পলাশবাড়ীতে কানারজান সেতুতে ভাঙন ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষ

প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’

বগুড়ায় জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তকরণ