ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৫৭ পিএম

ঝিনাইদহের মহেশপুরে সাড়ে তিন লাখ টাকার ভারতীয় ঔষধসহ দম্পতি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে সাড়ে তিন লাখ টাকার ভারতীয় ঔষধসহ দম্পতি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রাম থেকে ওই দম্পতিকে হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
 
গ্রেপ্তাররা হলেন, বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকরিয়া (২৯) ও তার স্ত্রী পারভিন খাতুন (১৯)।
 
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল উপজেলার নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে তল্লাশি চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তার স্ত্রী পারভীন খাতুনকে আটক করা হয়।
 
​পরে তাদের দেয়া তথ্যমতে ঘরের বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় ওষুধ উদ্ধার করে পুলিশ।
 
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের মহেশপুরে সাড়ে তিন লাখ টাকার ভারতীয় ঔষধসহ দম্পতি গ্রেপ্তার

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে কী করবেন? 

সংসদে দাপ্তরিক কাজ শুরু করেছেন মির্জা আব্বাস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেফতার

বাধা আসলেও লংমার্চ সফল করা হবে: এনসিপি

পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির