পটুয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মো. আতিক (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে ডিলারির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার দলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিক সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা এলাকার বাসিন্দা। তিনি মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দলুগাজীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা সিকদার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন আতিক। স্থানীয় লোকজনের ভাষ্য, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনদুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতিকের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দলুগাজীর মোড় এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1788422680.jpg)
_medium_1788415261.jpg)



_medium_1788427021.jpg)
_medium_1788426705.jpg)
_medium_1788426308.jpg)