ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৪২ পিএম

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সংগৃহীত,সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় ২৮৪ শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার দুটি টয়োটা কোম্পানির জিপ জব্দ ও ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহম্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, মুজিবুল হক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে তথা পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধভাবে পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন

তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি তার নামীয় ও স্বার্থসংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ফোন টাওয়ারের চুরি যাওয়া ৫ ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১

জনতা ব্যাংক পিএলসি’র ৯০০তম বোর্ড সভা অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’

গাইবান্ধায় ইয়েস স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর আয়োজনে দিনব্যাপী ক্যারিয়ার গ্রুমিং সেশন অনুষ্ঠিত

ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘ গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত

বিরোধী দলের লংমার্চের মধ্যে কোন যৌক্তিকতা দেখতে পাচ্ছি না : যুবদল সভাপতি