ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৬ পিএম

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত : ১০ব্যক্তির কাছ থেকে ৩৮হাজার টাকা জরিমানা আদায়

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত : ১০ব্যক্তির কাছ থেকে ৩৮হাজার টাকা জরিমানা আদায়

শহর প্রতিনিধি: বগুড়া মহানগরের সাতমাথা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বগুড়া সিটি কর্পোরেশন। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিটি কর্পোরেশনের মালিকানাধীন সপ্তপদী মার্কেটের নিচতলার ৭ ব্যক্তিকে এবং মার্কেটের দক্ষিণপাশের সড়কের জায়গা দখল করে ভ্যানগাড়ীতে ফল বিক্রেতা ৩জনকে অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা: জাহাঙ্গীর আলম বাবু। সর্বমোট দশ ব্যক্তিকে ৩৮হাজার টাকা জরিমানা করেন এবং দন্ডিত ব্যক্তিরা তা পরিশোধ করে কারাদন্ড থেকে রক্ষা পান।

অভিযানে সপ্তপদী মার্কেটের নিচ তলার ১১৫নম্বর দোকানে সৈকত ফটোস্ট্যাট এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের সামনের পথচারী ও ক্রেতাসাধারণের চলাচলের পথ দখল করে মোবাইল সার্ভিসিং এর টেবিল রাখায় ৫ ব্যক্তির প্রত্যেককে ৩ হাজার করে জরিমানা করা হয়। অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কাহালুর নারহট্ট গ্রামের আব্দুল হাকিমের ছেলে আবু বক্কর, নুনগোলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের হরিপদ চন্দ্রের ছেলে শ্রী দীপক কুমার, নওগাঁ জেলার মিঠাপুকুর থানার রোকনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আলামিন, মহানগরের সূত্রাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে আশিক খন্দকার এবং মাটিডালী এলাকার শহিদুলের ছেলে শিপন। এছাড়াও, ঢাকা বেকারী এন্ড কনফেকশনারীর সামনে পথচারী ও ক্রেতাসাধারণের চলাচলের পথ দখল করে আইসক্রিমের ফ্রিজার রেখে বাধা সৃষ্টি করায় মহানগরের নিশি মন্ডলের ছেলে নূরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

মার্কেটের পশ্চিমপাশের প্রবেশমুখে এবং সিড়িতে উঠার পথে জায়গা দখল করে খেলনা সামগ্রী বিক্রয়ের জন্য প্রদর্শন করে রাখায় আল-আমিন টয়েস কর্নারের পরিচালনাকারী মহানগরের মালতীনগরের পাইকারপাড়ার সামাদ প্রামাণিকের ছেলে মোঃ বিপ্লবকেও ৩হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, সড়কের উপর ফল বিক্রয়ের ভ্যান রেখে চলাচলের বাধা সৃষ্টি করায় বৃন্দাবনপাড়ার এলাকার লিটনের ছেলে সিয়াম, সদরের শ্যামবাড়িয়ার আব্দুর রহমানের ছেলে মাহমুদুর এবং বাবর আলীর ছেলে রিপনকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় বগুড়া সিটি কর্পোরেশনের হাট বাজার পরিদর্শক মোঃ আব্দুল হাই, সিটি কর্পোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবক, গার্ডবাহিনী এবং বগুড়া সদর থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত : ১০ব্যক্তির কাছ থেকে ৩৮হাজার টাকা জরিমানা আদায়

ধনী হওয়া শেখানোর লেখক নিজেই ১২০ কোটি ডলারের ঋণে জড়িত

ওয়ান ব্যাংক পিএলসি এবং আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রিমিয়াম সংগ্রহ বিষয়ক চুক্তি স্বাক্ষর

নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

দিনাজপুরের কাহারোলে পুকুরের পানিতে ডুবে ভ্যান চালকের মৃত্যু