ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২৩ পিএম

বগুড়ায় ২ ভাই ছুরিকাহত

সংগৃহীত,বগুড়ায় ২ ভাই ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় দুই ভাইকে ছুরিকাহত করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।

সদর পুলিশ ফাঁড়ির এসআই রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন আহতরা হলো শাজাহানপুর উপজেলার বনানী বেতগাড়ি এলাকার আমিনুল ইসলাম মুকুলের ২ ছেলে আসিফ (২২) ও আপন ইসলাম (২০)। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারনে তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে তেমন তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

সদর থানার ওসি মো.ইব্রাহীম আলী জানান এ ব্যাপারে গতকাল পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ২ ভাই ছুরিকাহত

ডেঙ্গুতে আরও চারজনের প্রাণহানি

ফেনীতে চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা কারাগারে

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে  বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বগুড়ায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯