ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৫২ পিএম

রোগী আসছে গাজীপুর ও ঢাকা থেকে

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে  বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সংগৃহীত, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে  বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আর ক্রমবর্ধমান রোগীর চাপে নতুন করে খুলতে হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। ডাক্তার, ওষুধ এবং জনবল সংকটের মধ্যেও চলমান রয়েছে চিকিৎসা।  বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ কমপে¬ক্সে মোট ৩৯জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলায় অন্য উপজেলা থেকেও এখানে ডেঙ্গু রোগী আসছেন বলে হাসপাতালসূত্রে জানা গেছে।  

কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের পরিসংখ্যান অনুযায়ী,  গত আগস্ট মাসে বহিঃর্বিভাগে চিকিৎসা নিয়েছেন মোট ১০ হাজার ৮০৩ জন রোগী। জরুরি বিভাগে ৭৯৫জন এবং ভর্তি ছিলেন ৯৮২জন। এরমধ্যে ডেঙ্গু রোগী ৩৯৩জন। একদিনে সর্বোচ্চ ৪২জন ডেঙ্গু রোগী ভতির রেকর্ড রয়েছে এখানে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। স্বাস্থ্য কমপে¬ক্সের ৫ম তলায় খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। এসব ভর্তিকৃত রোগীর প্রায় সবাই চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ফিরে গেছে।

গত এক মাসে মাত্র ১জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাসেল। তিনি বলেন, নামে ১শ’ শয্যার হলেও এখানে জনবল, ওষুধ ও খাবার সরবরাহ রয়েছে ৫০জন রোগীর। বর্তমানে ৮৮জন রোগী এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৯জন ডেঙ্গু ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত রোগী। এদের অধিকাংশই গাজীপুরের কোনাবাড়ী ও রাজধানী ঢাকায় কারখানাতে কাজ করেন। তারা কর্মস্থলে জ্বরে আক্রান্ত হবার পর বাড়ি ফিরে এ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে। 

সরেজমিনে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের  স্বজনদের সাথে কথা বলে জানা যায়, রোগী ছাড়া এ স্বাস্থ্যকমপ্লেক্সে প্রায় সবই অপ্রতুল। ওষুধ, জনবল, পরিস্কার পরিচ্ছন্নতা কোনোটাই যথেষ্ঠ নয়। অনতিবিলম্বে সেবার মান বাড়াতে তারা তাগিদ দেন।

আরও পড়ুন

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের অফিস সূত্রে জানা যায়, এখানে ১ম শ্রেণির ডাক্তারের পদ রয়েছে ৪৫টি। এরমধ্যে মাত্র ১২জন দায়িত্ব পালন করছেন। এখনো শূন্য রয়েছে ২৮টি পদ। এছাড়া ২য় শ্রেণির ৩৫টি পদের মধ্যে আছে ৩৪জন, ৩য় শ্রেণির ১২৪ পদের বিপরীতে ৭০জন এবং ৪র্থ শ্রেণির ২৬টি পদের মধ্যে ৯জন কর্মরত রয়েছেন। মোট ২৩০ জনবলের মধ্যে ১৩০জনকে নিয়ে চলছে হাসপাতালটির সেবা প্রদান।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে  বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বগুড়ায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

আমি ফিরে এসেছি মানুষের জন্য: সংসদে মির্জা আব্বাস

সয়াবিন তেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

আসামি নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, পুলিশের পিকআপ খাদে পড়ে কনস্টেবল নিহত