ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৮ পিএম

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার- ১

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার- ১

সাতক্ষীরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি দেশি-বিদেশি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন চৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ওই এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।

র‍্যাব জানায়, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পরিচালিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৬, সিপিসি-১ (সাতক্ষীরা ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে চৌবাড়িয়া এলাকায় এক অস্ত্রধারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলি উদ্ধার ও বিধিমোতাবেক জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক তাকে এবং উদ্ধারকৃত অস্ত্র-গুলি সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার- ১

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন 

কুষ্টিয়ায় কাবাডি খেলায় হেরে যাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রংপুরে সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ