ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৭ পিএম

বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

বাবা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

ছবি: দৈনিক করতোয়া, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি এ বি এম শফিকুর রহমান ও তার দুই ছেলেকে চোর সন্দেহে হত্যা মামলায় জড়িয়ে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার মেয়ে মোছা. মেহেরুন নেছা। 

গতকাল বুধবার বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত সোমবার দিবাগত রাতে নিশিন্দারা ইউনিয়নের নুনগোলা ঈদগাহের কাছে চোর সন্দেহে শামিম নামের এক যুবককে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যার ঘটনা ঘটে। অথচ ঘটনার দিন গত ২৯ আগস্ট মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তার বাবা বিছানায় শয্যাশায়ী ছিলেন এবং তার বাবা ও ভাইয়েরা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন। একটি কুচক্রীমহল মানসম্মান ক্ষুন্ন করার জন্য গভীর ষড়যন্ত্রমূলকভাবে তাদের এই মামলায় ফাঁসিয়েছে বলে তিনি দাবি করেন। 

সংবাদ সম্মেলনে মেহেরুন নেছা, প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তার বাবা ও ভাইদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগের মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে আখক্ষেত-পুকুরপাড় থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

বাবা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

শজিমেকে ইন্টার্নদের কর্মবিরতি সাময়িক প্রত্যাহার, ছাত্রদলের ৫ জন বহিষ্কার

বিএনপির দীর্ঘ আন্দোলনের ভিত্তিতেই জুলাই বিপ্লব সফল হয়েছে : রিজভী