ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৩ পিএম

বগুড়ার শেরপুরে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

সংগৃহীত,বগুড়ার শেরপুরে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অভিমানে তামিম (১৯) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। টানা এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে মারা যান। নিহত তামিম উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও বগুড়া শাহ-সুলতান কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক মেয়ের সঙ্গে বিয়ে হয় তামিমের। তবে বিয়ের কিছুদিন পরই স্ত্রী তাকে তালাক দেয়। এই ঘটনা মেনে নিতে না পেরে তীব্র মনঃকষ্টে ভেঙে পড়েন তিনি।

গত ২৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে ফুলতলা গ্রামে নিজ ঘরের ভেতর তামিম ঘাসমারা ওষুধ সেবন করেন। পরিবারের লোকজন টের পেয়ে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহপাখি ব্যবসায়ী গ্রেফতার

যদি একজন দর্শকও থাকেন, তবুও গানই করে যাব : জেমস

বগুড়ার শেরপুরে পুকুরে বিলীন হচ্ছে পাকা সড়ক, ঝুঁকিতে শতাধিক স্থান

অস্ট্রেলিয়ায় শাবনূরের বাসায় তাসকিন

বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শাজাহানপুর ও শিবগঞ্জে বিক্রি হবে ১০ কোটি সবজির চারা