ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৪ পিএম

বগুড়ায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়ির বহরে হামলা, অগ্নিসংযোগ এবং ককটেল হামলা চালিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে করা পৃথক ২টি মামলায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ  নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নাটাবাড়ি গ্রামের মধ্যপাড়ার মঞ্জুর সরকারের ছেলে গোসাইবাড়ি ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য আবু বক্কর (৪৭) ও ধেরুয়াহাটি গ্রামের আকতার হোসেনের ছেলে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান ময়নুল (৩৭)।   

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  বৃহস্পতিবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

আমি ফিরে এসেছি মানুষের জন্য: সংসদে মির্জা আব্বাস

সয়াবিন তেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

আসামি নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, পুলিশের পিকআপ খাদে পড়ে কনস্টেবল নিহত

বগুড়ার শেরপুরে নকল ব্রান্ডের টুপি আটক