ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:০৩ পিএম

ফেনীতে চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা কারাগারে

ফেনীতে চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা কারাগারে

অপহরণ ও চাঁদাবাজির একটি মামলায় ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিককে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  তিনি ফেনী যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহিদ হোসাইনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। 

ফেনীর কোর্ট পুলিশের পরিদর্শক এসএম আতিক উল্লাহ বলেন, জামশেদুর রহমান ফটিক নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা ছিল। তিনি ওই মামলার একমাত্র আসামি। জামিনে গিয়ে তিনি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করে। তিনি বৃহস্পতিবার সকালে ফেনীর  যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজির হয়ে জামিন আবেদন শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম নোমান জানান, ফটিকের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা আছে।

আরও পড়ুন

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, জামসেদুর রহমান ফটিককে ফেনী জেলা ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কৃতকর্মের দায়ভার দল নেবে না।

এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের মার্চ মাসে কাজী জামশেদুর রহমান ফটিককে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ২ ভাই ছুরিকাহত

ডেঙ্গুতে আরও চারজনের প্রাণহানি

ফেনীতে চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা কারাগারে

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে  বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বগুড়ায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯