ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ০৬:৩০ পিএম

গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা

সব ধরনের যানবাহনের মালিক ও চালকদের জন্য জরিমানা ছাড়া কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময় অতিরিক্ত জরিমানা বা সারচার্জ ছাড়াই কেবল মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিআরটিএ’র অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সুবিধার আওতায় যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার সুযোগ পাবেন চালক ও মালিকরা।

আরও পড়ুন

গ্রাহকদের সুবিধার্থে এটিই শেষ সুযোগ এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা

১

বগুড়ার দুপচাঁচিয়ার লোটোর ম্যানেজার পিন্টু হত্যার আসামির জামিন নামঞ্জুর

২

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

৩

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বাড়ছে বিমান চলাচলের ঝুঁকি: বিমান বাহিনী প্রধান

৪

৩৯৩ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এসএসসি পাসেই আবেদন

৫

ভিভো বাংলাদেশে নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস

৬