২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে ৭৮ জন শনাক্ত এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে।
আজ সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া তিনজন ঢাকার। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনার একজন করে।নিশ্চিত হাম শনাক্তদের ৭৮ জনই ঢাকার। হামের উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪৮১, সিলেটের ১৫৭, চট্টগ্রামের ৩১১, রাজশাহীর ৩২, ময়মনসিংহের ৮৮, বরিশালের ১৩৪, খুলনার ১২২ ও রংপুরের ৬৩ জন।
আরও পড়ুনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চ মাস থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১২৯ জন মারা গেছেন।এই সময়ের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের মধ্যে হাম শনাক্ত এবং ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793008284.jpg)
_medium_1793004790.jpg)
_medium_1793002555.jpg)
_medium_1793001462.jpg)
_medium_1793001194.jpg)
_medium_1793000676.jpg)
_medium_1793006400.jpg)
_medium_1793005721.jpg)
_medium_1792999635.jpg)