ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ০৫:৫৪ পিএম

চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা: আনসার ডিজি

চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা: আনসার ডিজি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ৬০ লাখ আনসার সদস্যকে লক্ষ্য করে চলতি বছরই এক লাখ দক্ষ সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। দেশভিত্তিক বেতন কাঠামো ও কর্মপরিবেশের সার্বিক মান যাচাই-বাছাই করেই তাদের কাজের চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে।

আজ সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুরে আনসার একাডেমির অভ্যন্তরে আনসার সদস্যদের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ পরিদর্শন শেষে এসব তথ্য জানান তিনি।

তিনি জানান, দক্ষ জনশক্তি হিসেবে আনসার সদস্যদের বিদেশে পাঠাতে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক আলোচনা চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ দুপুরে সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা আনসার সদস্যদের কারিগরি দক্ষতার মান সরেজমিনে পরিদর্শন করেন।

আরও পড়ুন

ডিজি আরও উল্লেখ করেন, বিদেশি রাষ্ট্রদূতদের চাহিদা ও বেঁধে দেওয়া কাজের দক্ষতার ওপর ভিত্তি করেই এই জনশক্তি রফতানি করা হবে। প্রবাসী আনসার সদস্যদের জন্য ভালো বেতন কাঠামো ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণরত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা: আনসার ডিজি

১

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

২

মদিনা গ্রুপে নিয়োগ, মাসিক বেতন ৮০ হাজার টাকা

৩

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার জোর তাগিদ

৪

সজীব গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আবেদন অনলাইনে

৫

অফিসার পদে জনবল নেবে আগোরা, ২৫ বছর হলেই আবেদন

৬