ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৬ পিএম

পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মনজুরুল আলমকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিলেট জেলায় বদলি করা হয়েছে।

আরও পড়ুন

একই প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা ইভাকে বদলি করা হয়েছে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে। এছাড়া দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসান ও আবদুল্লাহ আল মামুনকে সহকারী পুলিশ সুপার হিসেবে এসবিতে বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

দিনাজপুরের কাহারোলে পুকুরের পানিতে ডুবে ভ্যান চালকের মৃত্যু

প্রথম নাটকের গানেই দারুন সাড়া পাচ্ছেন সজীব শান

কীটনাশক উদ্ধার, ম্যানেজারের ১০ হাজার টাকা জরিমানা

প্রান্তিক স্বাস্থ্যসেবায় জরুরি অক্সিজেন সহায়তা পৌঁছে দিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আইসিডিডিআর,বি-এর যৌথ উদ্যোগ

প্রথমবারেই সফল শিউলী শিলা