ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২১ পিএম

প্রথম নাটকের গানেই দারুন সাড়া পাচ্ছেন সজীব শান

সজীব শান

 বিনোদন ডেস্ক : মানিকগঞ্জ্ধেসঢ়;ও ছেলে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সজীব শানের কন্ঠে গত ২১ আগস্ট প্রকাশিত হয় প্রথম নাটকের গান ‘মন বাড়ি’। ইমরাউল রাফাতের ‘মনের মতো মন’ নাটকের এই গান খুউব অল্প সময়েই শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। গানটিতে সজীবের সহশিল্পী রিমি। রিমির কন্ঠে এর আগেও বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পেয়েছে। তবে এই গানটির জনপ্রিয়তা এনে দিয়েছেন সজীব শান। গানটির দৃশ্যায়নে আছেন ইয়াশ রোহান ও নীহা। এরইমধ্যে গানটি প্রায় দুই লক্ষ ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন ও সুর সঙ্গীতায়োজন করেছেন রোহান রাজ।

সজীব শান বলেন,‘ মন বাড়ি গানটার জন্য এতো সাড়া পাবো ভাবিনি। আমি আমার শ্রোতাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। এর আগে আমার কন্ঠে দুইশত মৌলিক গান প্রকাশিত হয়েছে। সেসব গানের মধ্যে বহু গান আছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। কিন্তু মন বাড়ি-আমার প্রথম নাটকের গান। গানটি প্রকাশের পর থেকে যেভাবে সাড়া পাচ্ছি আমি, তাতে সত্যিই আমি ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছ্বসিত। আমি কৃতজ্ঞতা জানাই রোহান রাজ ভাইকে আমাকে এই গান গাইবার সুযোগ করে দেবার জন্য’। সজীব জানান, এরইমধ্যে আরো নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম নাটকের গানেই দারুন সাড়া পাচ্ছেন সজীব শান

কীটনাশক উদ্ধার, ম্যানেজারের ১০ হাজার টাকা জরিমানা

প্রান্তিক স্বাস্থ্যসেবায় জরুরি অক্সিজেন সহায়তা পৌঁছে দিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আইসিডিডিআর,বি-এর যৌথ উদ্যোগ

প্রথমবারেই সফল শিউলী শিলা

এবার হৈমন্তীর কন্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

নাটোরে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসককে হত্যা