ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৪ পিএম

ট্রান্সফরমার চুরি 

ছয়দিন বিদ্যুৎ-পানিবিহীন দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ছবি: সংগৃহীত, ছয়দিন বিদ্যুৎ-পানিবিহীন দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ট্রান্সফরমার চুরি হওয়ায় ছয়দিন ধরে বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় রয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর অবসরপ্রাপ্ত সামরিক কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেখা যায়, তীব্র গরমে ফ্যান ছাড়াই শ্রেণিকক্ষে পাঠ নিচ্ছে শতাধিক শিক্ষার্থী। বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তোলা সম্ভব না হওয়ায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এতে চরম দুর্ভোগে পড়েছে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন বেগম বলেন, গত ২৯ আগস্ট রাতের কোনো এক সময় ট্রান্সফরমার চুরি হয়। এরপর থেকেই বিদ্যালয়টি বিদ্যুৎ ও পানিবিহীন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে। এর আগেও বিদ্যালয়ের ফ্যান, টিউবওয়েল ও প্রাচীরের ওপরের লোহার গ্রিল চুরির ঘটনা ঘটেছে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল মোসতাকিনা জান্নাতি মিম বলে, ট্রান্সফরমার চুরি হওয়ার কারণে গরমে ক্লাস করতে কষ্ট হচ্ছে। পানির অভাবে ওয়াশরুমেও যাওয়া যাচ্ছে না। অভিভাবক মিনহাজুল ইসলাম বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু না হলে গরমের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি কমে যেতে পারে। পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ঘোড়াঘাট জোনাল অফিস সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য ক্ষতিপূরণের অর্থ দিতে হয়। তবে বিদ্যালয়টি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় ওই অর্থ কে বা কীভাবে পরিশোধ করবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, চুরি হয়ে যাওয়া ট্রান্সফরমার দ্রুত প্রতিস্থাপন করে বিদ্যুৎ সংযোগ সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজারকে (ডিজিএম) জানানো হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে পুনরায় ট্রান্সফরমার চুরি হওয়ার আশঙ্কায় বিদ্যালয়ের পেছনের লাইন দিয়ে বিকল্পভাবে সংযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয়দিন বিদ্যুৎ-পানিবিহীন দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

রংপুরে আইনশৃঙ্খলা,দুর্নীতি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে  কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল-জরিমানা

বগুড়ায় ডিজে শিল্পীর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত : ১০ব্যক্তির কাছ থেকে ৩৮হাজার টাকা জরিমানা আদায়

ধনী হওয়া শেখানোর লেখক নিজেই ১২০ কোটি ডলারের ঋণে জড়িত