ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৮ পিএম

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ও নবাগত ইপিআই’র মধ্যে উত্তেজনা : অফিসে তালা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ও নবাগত ইপিআই’র মধ্যে উত্তেজনা : অফিসে তালা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ও নবাগত মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর মধ্যে উত্তেজনার জের ধরে ইপিআই এর অফিস কক্ষে অতিরিক্ত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রফিকুল ইসলাম জানান, তাকে সম্প্রতি আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পদে বদলি করা হয়েছে। তার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সাহিনুর ইসলামকে নিজ বেতনে টেকনোলজিস্ট (ইপিআই) এর যোগদান করার আদেশ দেওয়া হয়েছে।

তিনি এখনও দায়িত্ব হস্তান্তর করেন নাই। ঘটনার দিন গত সোমবার মাসিক রিপোর্ট প্রদানের জন্য তার অফিসে গেলে দেখেন তার তালাবদ্ধ অফিস কক্ষে আরো একটি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। নবাগত ইপিআই সাহিনুর ইসলাম তালা ঝুলিয়ে সরকারি কাজে বাধাঁ সৃষ্টি করেছে। এবিষয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান জানান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রফিকুল ইসলামকে বদলি ও স্বাস্থ্য সহকারী সাহিনুর ইসলামকে নিজ বেতনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর যোগদান করার আদেশ প্রদান করায় দু’জনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

টেকনোলজিস্ট (ইপিআই) এর অফিসটি একটি গুরুত্বপূর্ণ অফিস কক্ষ। এখানে মূল্যবান ভ্যাকসিন রয়েছে। দুজনের মধ্যে উত্তেজনার কারণে ভ্যাকসিনগুলো নিরাপত্তার সার্থে নবাগত ইপিআই সাহিনুর ইসলাম অফিস কক্ষে পৃথক একটি তালা দিয়ে চাবি তার হেফাজতে রেখেছে।

বর্তমানে দু’জনের কাছে দুটি তালার চাবি রয়েছে। এরই মাঝে তিনি কর্তৃপক্ষের নির্দেশে ইপিআই রফিকুল ইসলামকে আদমদীঘিতে যোগদানের জন্য ছাড়পত্র দিয়েছেন। অপর দিকে সাহিনুর ইসলামকে ইপিআই পদে যোগদান করে নিয়েছেন। উভয়ের উপস্থিতিতে অফিস কক্ষের তালা খুলে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে সব পর্যায়ে একক প্রার্থী দেবে বিএনপি : দুলু

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তায় দু’দিনে বিলীন শতাধিক পরিবারের বসতভিটা

নীলফামারীর ডিমলায় ধানের গুঁড়া ও ফিট খাওয়ার আধা ঘণ্টা পর ৪ গরুর মৃত্যু

নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জড়িতদের শাস্তির দাবি শিবিরের

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা