বগুড়ার শেরপুরে কল্যাণী নৌকা বাইচ মেলা শুরু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী কল্যাণী নৌকা বাইচ মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
তিনি বলেন বাঙ্গালী সংস্কৃতির অন্যতম একটি উৎসব হলো এই নৌকাবাইচ মেলা, মেলায় কোনো ধরনের অশ্লীলতা চলবে না। কেউ অশ্লীলতা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মেলা বন্ধ করে দেওয়া হবে।’ তিনি বলেন, মেলার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে পুরো মেলা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশীদ আপেল, মেলা কমিটির সভাপতি ও সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আরও পড়ুনশত বছরের পুরোনো এ নৌকা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মেলা ও নৌকা বাইচ উপভোগ করতে শেরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের সমাগম হয়েছে। স্থানীয়রা জানান, কল্যাণী নৌকা বাইচ মেলা গ্রামীণ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে।
প্রতিবছর এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। নৌকা বাইচ মেলাকে কেন্দ্র করে খানপুর, বিনোদপুর, কল্যানী ও চর কল্যানী সহ বাংগালী নদীর দুই ধারে তিন কিলোমিটার এড়িয়া জুরে বিভিন্ন দোকনপাটসহ ব্যাপক লোকসমাগম দেখা গেছে।
মন্তব্য করুন







