ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৭ পিএম

ঢাকায় নিখোঁজ শিশুকে রংপুর থেকে উদ্ধার করল র‌্যাব

ঢাকায় নিখোঁজ শিশুকে রংপুর থেকে উদ্ধার করল র‌্যাব

রংপুর জেলা প্রতিনিধি: ঢাকার পল্লবী থেকে নিখোঁজ এক শিশুকে ২৪ ঘন্টার মধ্যে রংপুর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধারকৃত আরমান হোসেন বাঁধন (১৪) পল্লবীর বাসিন্দা হেদায়েতুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী শিশুর বাবার দায়েরকৃত জিডি থেকে জানা যায়, ভুক্তভোগী আরমান আহম্মদ বাঁধন (১৪) গত ৩০ আগস্ট রাতে ঢাকা জেলার মিরপুর থানার পল্লবী ১২ নং সেকশনের ৪/৪ রোডের বাসার নিচে খেলাধুলা করছিল। তারপর শিশুটি আর বাসায় ফেরেনি।

শিশুটির পরিবার তাকে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও আর খুঁজে পায়নি। এই ঘটনায় শিশুটির পিতা গত ৩১ আগস্ট ঢাকা মহানগরীর পল্লবী থানায় একটি নিখোঁজ জিডি করেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

আরও পড়ুন

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৪ এবং র‌্যাব-১৩ যৌথ আভিযানিক দল গত সোমবার বিকেলে অভিযান পরিচালনা করে নিখোঁজ শিশু আরমান আহম্মদ বাঁধনকে (১৪) রংপুর মহানগরীর কোতয়ালী থানার কাছারি বাজারস্থ মৌবন বেকারির সামনে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুটিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৬

শনির আখড়ায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রাম রাজারহাটের ইউএনও

স্থানীয় সরকার নির্বাচনে সব পর্যায়ে একক প্রার্থী দেবে বিএনপি : দুলু

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তায় দু’দিনে বিলীন শতাধিক পরিবারের বসতভিটা