ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২২ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি আটক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশী নাগরিক কে আটক করে বিজিবি। গতকাল সোমবার বিকালে তাদের হরিপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। তাদের বিরুদ্ধে থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছেন থানা পুলিশ।

এরা হলো হরিপুর উপজেলার রামপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে সাদ্দাম (৩৬) ও দিনাজপুর জেলার বিরল থানার মালঝাড় গ্রামের বিজয় রায় এর স্ত্রী সুমিতা রায় (৩৬)। জানা যায়, গতকাল সোমবার সকালে সীমান্তের ৩৫২/২ এস এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে তারা।

আরও পড়ুন

এসময় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ৪২ বিজিবির মিনাপুর বিওপির টহল দল তাদের আটক করে।  হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, বিজিবির এজাহারের ভিত্তিতে থানায় মামলা দায়ের করে আসামিদের আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লংমার্চের গাড়িগুলো পানি নাকি তেলে চলে’, প্রশ্ন শামা ওবায়েদের

ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু