ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০১ পিএম

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশু ও গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশু ও গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে পাঁচ বছর বয়সী শিশু এবং ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার ও রোববার উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের খাকরতলা গ্রামে ক্যানেলের পানিতে ডুবে শেখ সাজিদ আহম্মেদ সান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা মো. সাদেকুল ইসলামের ছেলে। সকালে বাড়ির পাশের একটি দোকানের সামনে খেলাধুলা করার একপর্যায়ে সকলের অগোচরে ক্যানেলের স্রোতের পানিতে পড়ে মারা যায় শিশুটি।

অন্যদিকে, গত শনিবার রাণীশংকৈল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভান্ডারা এলাকায় ভাড়া বাসায় সানজিদা ইসলাম (৩৮) নামের এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি জামালপুর সদর উপজেলার বাইটকামারী গ্রামের মো. ফরিদুল ইসলামের মেয়ে এবং গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের কর্মী মো. আসাদুজ্জামান বিপ্লবের স্ত্রী।

আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত সানজিদা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত শনিবার সকালে স্বামী অফিসে যাওয়ার পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের বারান্দায় তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী