ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৫ পিএম

ইউএনও’র বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য, দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ইউএনও’র বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য, দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) প্রিয়াংকা দাসের বিরুদ্ধে জনসম্মুখে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদানের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বরখাস্তকৃতরা হলেন- উপজেলা সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।

সেই সাথে কেন তাদের ওইসব অপরাধের কারণে পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাবদানের জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রতিনিধিগণের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীল আচরণ ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সাথে সামজ্ঞস্যপূর্ণ হয়নি। গত ২৪ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব জিয়াউর রহহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) উজ্জল কুমার দাস গত সোমবার তার দপ্তরে প্রজ্ঞাপন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার থেকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারির নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সপুারভাইজার নিয়োগের ফলাফল প্রত্যাখানের পাশপাশি বিক্ষোভকারীরা উপজেলা প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনও’র বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য, দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

বগুড়ার ধুনটে ডিবি পরিচয়ে ভয় দেখিয়ে স্কুল শিক্ষকের কাছে টাকা দাবি

নওগাঁয় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

ফের বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়াল কাতার

দেশের সাধারণ জনগণই বিএনপির শক্তি : কাজী রফিক এমপি