ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৯ পিএম

দেশের সাধারণ জনগণই বিএনপির শক্তি : কাজী রফিক এমপি

দেশের সাধারণ জনগণই বিএনপির শক্তি : কাজী রফিক এমপি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, দেশের লাঞ্চিত নিপীড়িত, অসহায় সাধারণ মানুষের কল্যাণের জন্যই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়াউর রহমান। তাইতো সারাদেশের মানুষ ব্যালটে স্বতঃস্ফূর্ত বিএনপির পক্ষে সবসময় রায় দিয়েছে। দেশের সাধারণ জনগণই বিএনপির প্রধান শক্তি।

বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্রকামী জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। তাই সেদিন রাষ্ট্রপতিও স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নির্বাচন করেই করা হয়েছে। বাংলাদেশকে একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার ও দলের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

যে লক্ষ্য নিয়ে আমাদের বিএনপির জন্ম হয়েছিল, সে লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দীর্ঘ ৪৮ বছর ধরে বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে আসছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পৌর বিএনপির আয়োজনে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি।

আরও পড়ুন

পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব, সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সাধারণ জনগণই বিএনপির শক্তি : কাজী রফিক এমপি

সম্পদের তথ্য প্রকাশ না করলে নতুন বেতনকাঠামো কার্যকর না করার আহ্বান টিআইবির

এখনও সরেনি জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভের পাশের মরা কৃষ্ণচূড়া গাছ

ল্যাপটপ পাচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

বগুড়ায় সিএনজি অটোরিকশা চালক মিলন হত্যার অভিযোগে ২ জন গ্রেফতার

বগুড়ার সান্তাহারে মারপিটের ৫দিন পর মারা গেল আইয়ুব, মাছ ধরা নিয়ে বিরোধ