ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৮ পিএম

৯৯৯-এ ফোন করে উদ্ধার

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনবয় গ্রেফতার, জড়িত দুই পুলিশ  সদস্য

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনবয় গ্রেপ্তার, জড়িত দুই পুলিশ  সদস্য

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের খাবারের বগিতে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। আজ আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) (১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

মামলার এজাহার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর এলাকার ওই নারী গত রবিবার রাতে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন। ট্রেনটির সিরাজগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি নেই। তাই তিনি আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে নামার সিদ্ধান্ত নেন।

ওই নারীর অভিযোগ, ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশন পার হওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তাঁকে দেহ তল্লাশির কথা বলে খাবারের বগিতে নিয়ে যান। সেখানে ওই দুই পুলিশ সদস্য তাঁর শ্লীলতাহানি করেন। খাবারের বগির ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক তাঁকে ধর্ষণ করেন।

আরও পড়ুন

পরে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সান্তাহার থানার একটি দল চলন্ত ট্রেন থেকে আবু বক্করকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন।

ওসি বলেন, মামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে। ওই দুই পুলিশ সদস্য এ ঘটনায় জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জয়পুরহাটের পাঁচবিবিতে ১শ’ পিস টাপেন্টাডলসহ যুবক আটক

বগুড়ায় মামলা প্রত্যাহার ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়ায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত

বগুড়ায় টাচ এন্ড টেক’র রজতজয়ন্তী উদযাপন

জমি নিয়ে বিরোধে আ’লীগ নেতার হয়রানির শিকার : বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন