ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৩ পিএম

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজ রাকিবুলের সন্ধ্যান ১১ দিনেও মিলেনি 

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজ রাকিবুলের সন্ধ্যান ১১ দিনেও মিলেনি 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক শ্রমিক নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি।

পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে হতাশায় ভুগছেন। রাকিবুল ইসলাম আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের আফাজুল প্রামানিকের ছেলে। এ ঘটনায় রাকিবুলের বাবা আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১ মাস আগে রাকিবুল ইসলামের স্ত্রী স্বামীর উপর অভিমান করে দেড় বছরের ছেলে সৈকতকে নিয়ে বাবার  বাড়ি রানীনগর উপজেলার ঢেকড়া গ্রামে চলে যায়। এমন অবস্থায় স্ত্রী বাড়িতে না থাকায় রাকিবুলের মানসিক অবস্থা ভাল ছিল না। রাকিবুল ইসলাম আদমদীঘি বাজারে একটি মুরগীর দোকানে শ্রমিক হিসেবে কাজ করতো।

আরও পড়ুন

গত ২০ আগস্ট দুপুরে ওই মুরগীর দোকান থেকে বাড়িতে এসে খেয়ে আবার বাড়ির বাইরে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। এরপর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও অদ্যবদি তার সন্ধান মিলেনি। ফলে তার স্বজনরা দু:চিন্তাই দিনাতিপাত করছেন। রাকিবুলের বাবা বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জড়িতদের শাস্তির দাবি শিবিরের

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে ২ টেকনোলজিস্ট : কার্যক্রম ব্যাহত

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১