ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৪ পিএম

ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে আখ রোপণ কার্যক্রম শুরু

ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে আখ রোপণ কার্যক্রম শুরু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলার চিলারং এলাকার আখ চাষি মো. ফয়েজ উদ্দিনের জমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুগার মিল কর্তৃপক্ষ।

এর আগে, রাজশাহী সুগার মিল থেকে অনলাইনে যুক্ত হয়ে একযোগে সকল মিলের চলতি মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান এড. মো. শামছুজ্জামান সুরুজ।

এসময় চাষিদের উদ্বুদ্ধ করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ বিএসএফআইসি’র টেকনিক্যাল সার্ভিস (টিএস) প্রধান কৃষিবিদ মঞ্জুরুল হক।

এসময় উপস্থিত ছিলেন- চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আবু রায়হান, উপ-মহাব্যবস্থাপক (সম্প্র: ও ঋণ) মো. তাজুরুল ইসলাম, ব্যবস্থাপক (পরি. প্রকৌ.) হাসনাত হাবিব, কেন্দ্রীয় আখচাষি সমিতির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. ইউনুস আলী, বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও ঠাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।

আরও পড়ুন

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান জানান, মিল জোন এলাকায় এবার আখ রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার একর জমি। আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ মেট্রিক টন, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৩শ’ মেট্রিক টন ও চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ। মিল গেটে ২০২৬-২৭ মাড়াই মৌসুমে প্রতি কুইন্টাল আখের দাম নির্ধারণ করা হয়েছে ৬২৫ টাকা। আর মণ প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা।

প্রধান অতিথি কৃষিবিদ মঞ্জুরুল হক বলেন, আখচাষিদের দাবি অনুযায়ী প্রতিবছর আখের দাম বাড়ানো হচ্ছে এবং আখচাষিদের ভর্তুকির টাকা যথাসময়ে প্রদান করা হবে। এছাড়াও আখচাষিদের অন্যান্য দাবি-দাওয়াও বিবেচনায় নেওয়া হয়েছে। মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, মিল জোন এলাকায় একযোগে ৫৭টি কেন্দ্রের ৯৬টি ইউনিটে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে আখ রোপণ কার্যক্রম শুরু

বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত ৩ ব্যক্তির নাম প্রকাশ করল বিসিবি

ওয়ান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক-এর ৩,০০০ কোটি টাকার কৃষিভিত্তিক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি স্বাক্ষর 

এশিয়ান গেমসে বাংলাদেশের কোচ সালাউদ্দিন, সহকারী তালহা জুবায়ের

স্ত্রীর পরকীয়া ধরতে রোবট ভ্যাকুয়াম ক্লিনার, স্বামীর জেল!

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার