ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে বার্সার জয়
স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুমের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে নিজেদের দাপট দেখিয়ে চলেছে বার্সেলোনা। এবার রায়ো ভায়েকানোর বিপক্ষেও গোলের উৎসবে মেতে ৫-২ ব্যবধানে বড় জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। এই জয়ে লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়ে মৌসুমের শুরুতে নিজেদের দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা বজায় রাখল কাতালানরা।
সোমবার (৩১ আগস্ট) রাতে ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরুটা অবশ্য বার্সার জন্য ভালো ছিল না। জুলস কুন্দের ভুলে প্রথমে এগিয়ে যায় রায়ো। আলভারো গার্সিয়ার পাস থেকে সার্জিও কামেয়ো দারুণ ফিনিশিংয়ে গোল করে সফরকারীদের এগিয়ে দেন।
তবে গোল হজমের পর দ্রুত ঘুরে দাঁড়ায় বার্সা। কয়েক মিনিটের ব্যবধানে রাফিনিয়া ও ইয়ামালের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। রাফিনিয়া ড্রিবলিংয়ে ডিফেন্ডার কাটিয়ে সমতা ফেরান, এরপর প্রতিপক্ষের ভুলে সুযোগ নিয়ে গোল করেন ইয়ামাল।
১৯ বছর বয়সী ইয়ামালের জন্য ম্যাচটি ছিল বিশেষ। এই গোলের মাধ্যমে বার্সেলোনার জার্সিতে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি, যা লিওনেল মেসির চেয়েও কম বয়সে অর্জন করলেন এই স্প্যানিশ তারকা।
আরও পড়ুনপ্রথমার্ধের শেষদিকে আরও একটি গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ে, ফ্লোরিয়ান লেজুনে আত্মঘাতী গোল করলে স্কোরলাইন হয় ৪-১।
এরপর কর্নার থেকে কামেয়ো নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কিছুটা কমালেও ম্যাচে আর ফেরার সুযোগ পায়নি রায়ো। শেষদিকে অ্যান্থনি গর্ডনের ব্যাকহিল পাস থেকে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোল করেন।এরপর ভায়োকানোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন ইয়ামাল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ৯০তম মিনিটে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন ইয়ামাল।
মন্তব্য করুন

_medium_1788240408.jpg)
_medium_1788238165.jpg)

_medium_1788192089.jpg)
_medium_1788180951.jpg)

_medium_1788245803.jpg)
_medium_1788244950.jpg)