ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৭ এএম

মেসির অবসরে দি মারিয়া

তুমি চিরন্তন, ইতিহাসের সর্বকালের সর্বসেরা

মেসির অবসরে দি মারিয়া: তুমি চিরন্তন, ইতিহাসের সর্বকালের সর্বসেরা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ অনেক আগেই খেলে ফেলেছিলেন আনহেল দি মারিয়া। এবার জাতীয় দলকে বিদায় বললেন তার  দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসি। বন্ধুর বিদায়ের খবর যেন এক মুহূর্তে ফিরিয়ে নিল ফিদেওকে স্মৃতির সেই দিনগুলোয়—যেখানে ছিল সংগ্রাম, হতাশা, অশ্রু, সাফল্য আর সবশেষে বিশ্বজয়ের উল্লাস।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির অবসর নিয়ে এক প্রতিক্রিয়ায় দি মারিয়া লেখেন, তোমাকে বিদায় জানাতে হচ্ছে—এটা পড়া কত যে কঠিন, আমাদের সেই আকাশি-সাদা জার্সিতে তোমাকে আর কোনোদিন দেখা যাবে না—সেটা মানা কতটা যে কষ্টের! শুধু এটুকু জানি, আমি সঠিক শতাব্দীতেই জন্মেছিলাম, অন্তত তোমার খেলা দেখতে পেরেছি, তোমার জাদু উপভোগ করতে পেরেছি আর সবচেয়ে বড় কথা—জাতীয় দলের জার্সিতে এই পুরোটা সময় তোমার পথচলার সঙ্গী হতে পেরেছি। তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হতে দেখেছি, যার মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্নটি ছিল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া।

তিনি আরও বলেন, আজ তুমি সেই সিদ্ধান্তটি নিলে, যা হয়তো তুমি কিংবা আমরা কোনো আর্জেন্টাইনই কখনো আসুক তা চাইনি। কিন্তু সময়টা চলেই এলো, আর আজ জীবনের অন্য যেকোনো দিনের মতোই তোমাকে বুকভরা ভালোবাসা নিয়ে বলতে চাই—অনেক অনেক ধন্যবাদ, সবকিছুর জন্য! তুমি চিরন্তন এবং ইতিহাসের সর্বকালের সর্বসেরা।

আরও পড়ুন

মেসির সঙ্গে ২০২২ বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন দি মারিয়া। এর আগে, তারা ২০২১ সালে কোপা আমেরিকা এবং পরবর্তীতে ২০২৪ সালেও আরও একটি কোপা আমেরিকা শিরোপা জয় করেছিলেন। ২০২৪ সালের সেই কোপা আমেরিকা জয়ের পরই নিজে জাতীয় দল থেকে বিদায় নিয়েছিলেন দি মারিয়া।

এর আগে ইনস্টাগ্রামে অফিশিয়াল বিবৃতিতে নিজের অবসর নিয়ে মেসি লিখেছেন, ফাইনাল (বিশ্বকাপ) ম্যাচের পর থেকে এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর এবং অনেক ভেবেচিন্তে, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুমি চিরন্তন, ইতিহাসের সর্বকালের সর্বসেরা

নেপালে আকস্মিক বন্যায়র নিহতের সংখ্যা বেড়ে ৯৫৫

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

আর্জেন্টিনা মেসির জীবনের একটি অংশ হয়ে থাকবে:  রোকুজ্জো

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমানের দর্শনে বিএনপির উন্নয়নের অঙ্গীকার