ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩৯ এএম

মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

ছবি : সংগৃহীত, মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মার্কিন বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের কঠোরভাবে আঘাত করব।’

এর আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। মার্কিন বাহিনীর দাবি, হামলায় আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করবে না বলে মনে হওয়ায় সেটিকে আকাশসীমা দিয়ে যেতে দেওয়া হয় বলে জানান ট্রাম্প।

রোববার যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালানোর পর এ পাল্টা হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের ভাষ্য, হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখার প্রস্তুতি ঠেকাতেই ওই হামলা চালানো হয়েছিল।

আরও পড়ুন

ইরান সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতেও হামলা চালানোর দাবি করলেও ইউএই এ দাবি অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক জলসীমায় একটি ইরানি ড্রোন মোকাবিলা করেছে।

নতুন করে সামরিক উত্তেজনা বাড়লেও ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি বলেন, তেহরান বৈঠকে আগ্রহী হলেও নতুন মার্কিন নিষেধাজ্ঞাগুলো জোরালোভাবে কার্যকর হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো সমঝোতা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে তাঁর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

বড় জয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স পরীক্ষার সূচি প্রকাশ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ জাল ভস্মীভূত