ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৬:৩৩ পিএম

রামমন্দিরের জন্য ৪ কোটির চেক দিলেন নারী, অ্যাকাউন্টে মিললো ৩ রুপি!

ভারতে রাম মন্দিরে কর্মীদের সুযোগ-সুবিধার জন্য ৪ কোটি রুপির অনুদান দিতে চেক দিয়েছিলেন চেন্নাইয়ের এক নারী। কিন্তু মন্দির কর্তৃপক্ষ চেকটি ব্যাংকে জমা দেয়ার পর দেখা গেল, ওই নারীর ব্যাংক হিসাবে পড়ে আছে মাত্র ৩ রুপি। ফলে ৪ কোটি রুপির চেকটি বাউন্স করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায়।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ওই নারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ৪ কোটি রুপির চেকটি দিয়েছিলেন। ট্রাস্ট সেই অর্থ তুলতে চেকটি ব্যাংকে জমা দেয়ার পর ব্যাংক জানায়, সংশ্লিষ্ট হিসাবে চেকের টাকা পরিশোধ করার মতো পর্যাপ্ত অর্থ নেই। এত বড় অঙ্কের চেক দেয়ার পর পর্যাপ্ত টাকা না থাকার বিষয়টি কীভাবে ঘটল, তা জানতে ওই নারীকে নোটিশ দেয়ার প্রস্তুতি নিচ্ছে ব্যাংক। ওই নারীর কাছে এ বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হবে।

এছাড়া ওই নারী মন্দিরে আলাদাভাবে ১০ হাজার রুপি অনুদানও দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ৪ কোটি রুপি যেন শুধু মন্দিরের কর্মীদের সুযোগ-সুবিধার পেছনেই খরচ করা হয়, সে বিষয়ে ট্রাস্টের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চেয়েছিলেন তিনি।

তবে ট্রাস্ট এমন কোনও নিশ্চয়তা দেয়নি। এখন ওই নারীর সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছে তারা। রামমন্দির নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য বিপুল পরিমাণ অনুদান সংগ্রহের প্রেক্ষাপটেই ঘটল এই অস্বাভাবিক ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২০২০ সালে মন্দির নির্মাণের জন্য দেশজুড়ে ‘নিধি সমর্পণ অভিযান’ নামে বড় ধরনের প্রচার ও অর্থ সংগ্রহ কর্মসূচি চালানো হয়েছিল। মাত্র ৪৫ দিনে ওই কর্মসূচির মাধ্যমে প্রায় ৩ হাজার ৫০০ কোটি রুপি সংগ্রহ করা হয়।

আরও পড়ুন

সে সময় বিপুলসংখ্যক চেকও অনুদান হিসেবে পাওয়া যায়। এর মধ্যে প্রায় ১০০ কোটি রুপির চেক প্রথমে কারিগরি সমস্যার কারণে বাউন্স করে। পরে এসব চেক আবার ব্যাংকে জমা দিয়ে বেশিরভাগ অর্থ আদায় করা সম্ভব হয়। তবে প্রায় ২২ কোটি রুপি এখনও উদ্ধার করা যায়নি বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

বর্তমানে রাম মন্দিরে প্রতি মাসে নগদ অর্থ, অনলাইন লেনদেন ও চেকের মাধ্যমে প্রায় ৩ থেকে ৪ কোটি রুপি অনুদান আসে। এর মধ্যে শুধু চেকের মাধ্যমেই মাসে আনুমানিক ১ থেকে দেড় কোটি রুপি পাওয়া যায়।

এদিকে এ ঘটনায় এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ট্রাস্ট। এর আগে গত জুনে মন্দিরে দেয়া অনুদানের অর্থ চুরি ও আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসে। সেই ঘটনার দুই মাসেরও বেশি সময় পর এবার সামনে এলো ৪ কোটি রুপির চেক বাউন্সের ঘটনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি

ড্রেনের মধ্যে কাঁথা-বালিশ, টেলিভিশন এসব ঢুকায়েন না : ডিএসসিসি প্রশাসক

এসএ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৬টি

১৫০ কর্মী নেবে ওয়ালটন প্লাজা, লাগবে না অভিজ্ঞতা

বগুড়ায় একই পরিবারের চার ভাইবোন দৃষ্টিহীন, ভাঙা ঘরেই কাটছে জীবন