ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৬:৫৬ পিএম

বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা, জায়গা পেলেন যারা

বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা, জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর। তবে আসরের নারী ফুটবলের প্রতিযোগিতা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। এশিয়ান গেমসকে সামনে রেখে আজ সোমবার নারী ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ঘোষিত ২৩ সদস্যের দলে জাতীয় দলের হয়ে এখনো অভিষেক হয়নি একজনের। তিনি অর্পিতা বিশ্বাস। গত মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি এই ফুটবলার।

‎এশিয়ান গেমস দিয়ে জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার। তার সঙ্গে দলে ফিরেছেন দুই ডিফেন্ডার—আইরিন খাতুন ও নবীরণ খাতুন। অন্যদিকে সর্বশেষ সাফের দলে থাকা সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সৌরভী আকন্দ এবার জায়গা পাননি।

 
 

‎‎এশিয়ান গেমসে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের গেমস অভিযান।

‎টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর গুয়াংঝু এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও এশিয়ান গেমসের সম্ভাবনা নিয়ে কথা বলেন কোচ পিটার বাটলার। পদক জয়ের সম্ভাবনা নিয়ে বাস্তবতার কথাই সামনে এনেছেন তিনি, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’

তবে চীনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ, ‘চীনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ বিষয়। ভালো মানের দলের বিপক্ষে খেলার এমন সুযোগ আমাদের আরও বেশি প্রয়োজন।’

আরও পড়ুন

গোলরক্ষক: রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার।

‎ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।

‎মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, মুনকি আক্তার।

ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণ চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সুলতানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি

ড্রেনের মধ্যে কাঁথা-বালিশ, টেলিভিশন এসব ঢুকায়েন না : ডিএসসিসি প্রশাসক

এসএ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৬টি

১৫০ কর্মী নেবে ওয়ালটন প্লাজা, লাগবে না অভিজ্ঞতা

বগুড়ায় একই পরিবারের চার ভাইবোন দৃষ্টিহীন, ভাঙা ঘরেই কাটছে জীবন