ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০১:১৯ পিএম

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লামের আশায় ইউএস ওপেনে নেমেছিলেন নোভাক জোকোভিচ। তবে নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে সার্বিয়ার এই টেনিস তারকাকে। বেদনাদায়ক হারের তেঁতো স্বাদ নিয়েই প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো জোকোভিচকে।

রোববার (৩০ আগস্ট) আর্জেন্টিনার ৪৮ নম্বর বাছাই মারিয়ানো নাভোনের কাছে প্রথম সেটে পিছিয়ে পড়েন পড়েন জোকোভিচ। এরপর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও নাভোনের কাছে ৭-৬ (৭-৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে হেরে যান রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস তারকা। আর্থার অ্যাশে স্টেডিয়ামে শুরু থেকেই জোকোভিচের শারীরিক সমস্যা স্পষ্ট ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে ছাদ বন্ধ করে দেওয়ার আগেই ৩৯ বছর বয়সী তারকা বারবার তার মাথায় আইসব্যাগ রাখছিলেন। নিউইয়র্কের আর্দ্র কন্ডিশনে অস্বস্তিবোধ করছিলেন তিনি। এমনকি ছাদ বন্ধ হওয়ার পর এসি চালাতে সুপারভাইজারকে অনুরোধ করেন।

আরও পড়ুন

জোকোভিচের সমস্যা আরও প্রকট হয়ে ওঠে তৃতীয় সেটে। ষষ্ঠ গেমে কয়েকবার বমি করেন। টুর্নামেন্টের এক ফিজিও তাকে ট্যাবলেট খাওয়ান এবং তার দল কোর্টসাইডে তরল খেতে দেন। ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টেইনের কাছে হারের পর থেকে কোনো গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে আর হারেননি জোকোভিচ। প্রায় ২০ বছর পর আবারও গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

কুড়িগ্রামের রাজারহাটে মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা

সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশি আইনজীবীর আবেদনv

হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রশিক্ষণকে শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী