ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০১:০৩ পিএম

কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা

কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন সংলগ্ন একটি খাবারের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে স্টেশনের বাইরে থাকা ফুডকোর্টের একটি দোকানে আগুন লাগে। এসময় ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশ ও রেল পুলিশের কর্মকর্তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে ছিল ব্যাপক ভিড়। যে এলাকায় আগুন লাগে, তার সামনেই শিয়ালদহ দক্ষিণ শাখার প্রবেশপথ। ফলে ব্যস্ত সময়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা ঘটনাস্থল ঘিরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন। শিয়ালদহের দক্ষিণ ও মূল শাখার দিকে যাতায়াতের পথ তুলনামূলক সরু হওয়ায় অগ্নিনির্বাপণ কাজেও কিছুটা সমস্যা তৈরি হয়।

দমকল সূত্রে জানা গেছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ধোঁয়া পুরোপুরি সরেনি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিনির্বাপণ কাজে শুরুতে সমস্যার মুখে পড়তে হয় দমকলকর্মীদের। স্টেশন থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। পরে দমকলের নিজস্ব পানির মাধ্যমে আগুন নেভানোর কাজ চালানো হয়। একই সঙ্গে ফুডকোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

ফুডকোর্টের দোকানগুলো কাচ দিয়ে ঘেরা থাকায় ভেতরে জমে থাকা ধোঁয়া বের করতেও সমস্যায় পড়েন দমকলকর্মীরা। পরে কাচ ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয়। আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে জন্য ঘটনাস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র : আনন্দবাজার পত্রিকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা

সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশি আইনজীবীর আবেদনv

হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রশিক্ষণকে শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল