ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৮ পিএম

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তালতলা এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল খালেকের পরিতক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে সড়কের পাশে জমিতে পড়ে থাকা এক গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারিনি পুলিশ।

আরও পড়ুন

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা নার্গিস আক্তার অন্যান্য এলাকাবাসী ও পুলিশ জানান, নিহতের পরনেছিল ম্যাক্সি, সায়া ও বোরকা এবং বোরকার ভেতরে একটি ওড়না জড়ানো ছিল। তবে তার শরীরে বা মুখে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন দেখা যায়নি। এ সময় মরদেহের পাশ থেকে একটি শপিং ব্যাগ ও একটি স্মার্টফোন উদ্ধার করে পুলিশ।

ব্যাগে কিছু নগদ টাকাও ছিল বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাওয়া স্মার্টফোনের সুত্র ধরে তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লংমার্চের গাড়িগুলো পানি নাকি তেলে চলে’, প্রশ্ন শামা ওবায়েদের

ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু