ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৩ পিএম

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় পৃথক তিনটি স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের লিটন আলী, তার স্ত্রী লিপা খাতুন, দর্শনা শান্তিপাড়ার শফিকুল ইসলাম এবং সদর উপজেলার আলুকদিয়া গ্রামের নাসির উদ্দিন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটছিলেন কৃষক লিটন আলী। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তার স্ত্রী লিপা খাতুন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

এরআগে দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিচ্ছিলেন নাসির উদ্দীন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয় পরিবারের সদস্যরা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসির উদ্দীন আলুকদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। 

আরও পড়ুন

এদিকে, ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শফিকুল ইসলাম নামে এক যুবক। নিহত শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। 

চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে : তথ্য উপদেষ্টা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার শেষ লটে স্মরণ সাহা

আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খান

'নসরুল হামিদ ষড়যন্ত্র করে জ্বালানি সমস্যা সৃষ্টি করেছে'

২০ কর্মী নিয়োগ দেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়