চুয়াডাঙ্গায় অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলার আলুকদিয়ায় নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় নাসির উদ্দীন (৪০) নামে এক ইজিবাইকচালক মারা যান।
এর আগে, সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের পাশে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিচ্ছিলেন নাসির উদ্দীন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আল বেলাল বলেন, ইজিবাইক চার্জ দেওয়ার সময় নাসির বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুনঅন্যদিকে, সোমবার গভীর রাতে দামুড়হুদার লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়ির টিউবওয়েলের কাছে শফিকুল ইসলাম বরুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন বা মোটরটি খোলার চেষ্টা করার সময় শফিকুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। তবে তিনি কী কারণে সেখানে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত নয়। স্থানীয় কয়েকজনের ধারণা, বৈদ্যুতিক মোটর চুরির উদ্দেশে তিনি সেখানে গিয়ে থাকতে পারেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। তিনি কী কারণে সেখানে গিয়েছিলেন, তা জানতে তদন্ত চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1788259859.jpg)
_medium_1788259160.jpg)
_medium_1788258984.jpg)
_medium_1788258092.jpg)
_medium_1788257894.jpg)
_medium_1788251605.jpg)
_medium_1788259752.jpg)