ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৮ পিএম

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩ 

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক মাদকবিরোধী দু’টি অভিযানে ১৫৫টি ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সালন্দর ইউনিয়নের চেরাডাঙ্গী বাজার সংলগ্ন নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. আসাদুজ্জামান (৩৮) ওরফে দুলালকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সদর উপজেলার কচুবাড়ি ভাটা এলাকায়। পরে তার দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

অন্যদিকে, গত সোমবার দুপুরে হরিপুর থানার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও (জিগা) বিলগামী নয়াবাশ এলাকায় অভিযান চালিয়ে মো. নাজির হোসেন (৫৫) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, দেহ তল্লাশি করে নাজির হোসেনের কাছ থেকে ১৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর তার স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮) সেখানে একটি শপিং ব্যাগ নিয়ে এলে সেটি তল্লাশি করে মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পুলিশের তথ্যানুযায়ী, নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে তিনটি মামলা রয়েছে। হরিপুর থানায় গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে এবং ঠাকুরগাঁও সদর থানায় আসাদুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসা, পরিবহন ও বিস্তারের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে উঠছে লেডি ডায়ানার ঐতিহাসিক পোশাক

তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক