ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৫ পিএম

ঠাকুরগাঁওয়ে হরিপুরে মাদকদ্রব্য ও ১০ লাখ টাকা উদ্ধার আটক ২

ঠাকুরগাঁওয়ে হরিপুরে মাদকদ্রব্য ও ১০ লাখ টাকা উদ্ধার আটক ২

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হরিপুরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৫ পিস ইয়াবা ও ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এরা হলো রাণীশংকৈল উপজেলার রাউতনগর মিশনপাড়া গ্রামের নাজির হোসেন (৫৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৪৫)।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রাম সংলগ্ন জিগা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে ১৪৫ পিস ইয়াবা, ১০ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ তাদের থানায় নিয়ে আসে। থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামিদের ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়