ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ১২:১২ পিএম

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬

আন্তর্জাতিক ডেস্ক : নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। নেপাল ও তিব্বত, দুই অঞ্চলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় অন্তত ৬২৩ জন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই দুর্যোগের কবলে পড়া অন্তত ১ হাজার ৯২৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। এর পাশাপাশি ৩২০ ভারতীয় নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। বিভিন্ন দুর্গত এলাকা থেকে ১ হাজার ৫৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

আক্রান্তস্থলে উদ্ধার অভিযান চালাতে নিরাপত্তাবাহিনীর ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নেপালের দুর্যোগ প্রশমন সংস্থা।

গত বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধসের পর ভয়াবহ পানির স্রোত নেমে আসে। এতে নদীর তীরবর্তী এলাকা, সড়ক, সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চীন ও নেপালের গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র গিরংও ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

আরও পড়ুন

বন্যার পর পাহাড়ি ধ্বংসাবশেষে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে। সেখান থেকে পানি উপচে পড়ায় আরও বন্যার আশঙ্কা তৈরি হয়। এ কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে ব্যাহত হলেও পরে আবার তা শুরু করা হয়।

নেপাল ও চীনের উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান করছে। দুর্গম পাহাড়ি এলাকা, যোগাযোগব্যবস্থার ক্ষতি এবং নতুন করে বন্যার আশঙ্কা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।

এদিকে, ভয়াবহ এই দুর্যোগে দুই দেশের ৯০ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিভিন্ন মানবিক সংস্থা জানিয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের পাশাপাশি দুর্গতদের খাবার, পানি ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬

মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া: হাসনাত আব্দুল্লাহকে বয়কটের ঘোষণা

হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয়

আমেরিকায় অভিবাসন স্বপ্ন নাকি অনিশ্চয়তা

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৪

উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ায় শ্রমবাজার